Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
বজ্রে তোমার বাজে বাঁশি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
বজ্রে তোমার বাজে বাঁশি
- রবীন্দ্রনাথ ঠাকুর
বজ্রে তোমার বাজে বাঁশি,
সে কি সহজ গান।
সেই সুরেতে জাগব আমি
দাও মোরে সেই কান।
ভুলব না আর সহজেতে,
সেই প্রাণে মন উঠবে মেতে
মৃত্যুমাঝে ঢাকা আছে
যে অন্তহীন প্রাণ।
সে ঝড় যেন সই আনন্দে
চিত্তবীণার তারে
সপ্ত সিন্ধু দশ দিগন্ত
নাচাও যে ঝংকারে।
আরাম হতে ছিন্ন ক'রে
সেই গভীরে লও গো মোরে
অশান্তির অন্তরে যেথায়
শান্তি সুমহান।
তিনধরিয়া, ২১ জ্যৈষ্ঠ, ১৩১৭
Author
Sabyasachi Bairagi
Updated
06 Mar, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !