Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

ফুলের অক্ষরে প্রেম, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

ফুলের অক্ষরে প্রেম

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


ফুলের অক্ষরে প্রেম
লিখে রাখে নাম আপনার—
ঝ’রে যায়, ফেরে সে আবার।
পাথরে পাথরে লেখা
কঠিন স্বাক্ষর দুরাশার
ভেঙে যায়, নাহি ফেরে আর।
0 Comments
171 Views

Author

Sabyasachi Bairagi

Updated

04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1