Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

ফুল ও ফল, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

ফুল ও ফল

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: কণিকা


ফুল কহে ফুকারিয়া, ফল, ওরে ফল,
কত দূরে রয়েছিস বল্‌ মোরে বল্‌।
ফল কহে, মহাশয়, কেন হাঁকাহাঁকি,
তোমারি অন্তরে আমি নিরন্তর থাকি।
0 Comments
101 Views

Author

Sabyasachi Bairagi

Updated

05 Jun, 2026

Discussion

Showing page 1 of 1