Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রার্থনা (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ), রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
প্রার্থনা (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল
তুমি কাছে নাই ব’লে হেরো , সখা , তাই
‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ করিছে সবাই ।
সকলেই উঁচু হয়ে দাঁড়ায়ে সমুখে
বলিতেছে , ‘ এ জগতে আর কিছু নাই । ‘
নাথ , তুমি একবার এসো হাসিমুখে
এরা সবে ম্লান হয়ে লুকাক লজ্জায় —
সুখদুঃখ টুটে যাক তব মহাসুখে ,
যাক আলো-অন্ধকার তোমার প্রভায় ।
নহিলে ডুবেছি আমি , মরেছি হেথায় ,
নহিলে ঘুচে না আর মর্মের ক্রন্দন —
শুষ্ক ধূলি তুলি শুধু সুধাপিপাসায় ,
প্রেম ব’লে পরিয়াছি মরণবন্ধন ।
কভু পড়ি কভু উঠি , হাসি আর কাঁদি —
খেলাঘর ভেঙে প’ড়ে রচিবে সমাধি ।
Author
Sabyasachi Bairagi
Updated
06 Mar, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !