Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভাত উৎসব, রবীন্দ্রনাথ ঠাকুর এরে কবিতা
প্রভাত উৎসব
- রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয় আজি মোর কেমনে গেল খুলি,
জগৎ আসি সেথা করিছে কোলাকুলি।
প্রভাত হল যেই কী জানি হল একি,
আকাশ-পানে চাই কী জানি কারে দেখি।।
পুরবমেঘমুখে পড়েছে রবিরেখা,
অরুণরথচূড়া আধেক যায় দেখা।
তরুণ আলো দেখে পাখির কলরব,
মধুর আহা কিবা মধুর মধু সব।।
আকাশ,‘এসো এসো 'ডাকিছ বুঝি ভাই-
গেছি তো তোরি বুকে ,আমি তো হেথা নাই।
প্রভাত-আলো-সাথে ছড়ায় প্রাণ মোর,
আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর।।
ওঠো হে ওঠো রবি ,আমারে তুলে লও,
অরুণতরী তব পুরবে ছেড়ে দাও।
আকাশপারাবার বুঝি হে পার হবে-
আমারে লও তবে আমারে লও তবে।।
Author
Sabyasachi Bairagi
Updated
19 May, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !