Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

প্রত্যক্ষ প্রমাণ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

প্রত্যক্ষ প্রমাণ

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: কণিকা


বজ্র কহে, দূরে আমি থাকি যতক্ষণ
আমার গর্জনে বলে মেঘের গর্জন,
বিদ্যুতের জ্যোতি বলি মোর জ্যোতি রটে,
মাথায় পড়িলে তবে বলে—বজ্র বটে!
0 Comments
172 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1