Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

পণ্ডিত কুমিরকে ডেকে বলে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

পণ্ডিত কুমিরকে ডেকে বলে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


পণ্ডিত কুমিরকে
ডেকে বলে, “নক্র,
প্রখর তোমার দাঁত,
মেজাজটা বক্র।
আমি বলি নখ তব
করো তুমি কর্তন,
হিংস্র স্বভাব তবে
হবে পরিবর্তন
আমিষ ছাড়িয়া যদি
শুধু খাও তক্র।’
0 Comments
137 Views

Author

Sabyasachi Bairagi

Updated

20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1