Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

নবীন অতিথি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

নবীন অতিথি

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: শিশু


ওহে     নবীন অতিথি,
          তুমি   নূতন কি তুমি চিরন্তন।
যুগে যুগে কোথা তুমি ছিলে সংগোপন।
যতনে কত কী আনি    বেঁধেছিনু গৃহখানি,
হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ।
কত আশা ভালোবাসা গভীর হৃদয়তলে
ঢেকে রেখেছিনু বুকে, কত হাসি অশ্রুজলে!
একটি না কহি বাণী      তুমি এলে মহারানী,
কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ।
0 Comments
159 Views

Author

Sabyasachi Bairagi

Updated

05 Jun, 2026

Discussion

Showing page 1 of 1