Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

ধীরু কহে শূন্যেতে মজো রে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

ধীরু কহে শূন্যেতে মজো রে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


ধীরু কহে শূন্যেতে মজো রে,
নিরাধার সত্যেরে ভজো রে।
এত বলি যত চায় শূন্যেতে ওড়াটা
কিছুতে কিছু-না-পানে পৌঁছে না ঘোড়াটা,
চাবুক লাগায় তারে সজোরে।
ছুটে মরে সারারাত, ছুটে মরে সারাদিন–
হয়রান হয়ে তবু আমিহীন ঘোড়াহীন
আপনারে নাহি পড়ে নজরে।
0 Comments
157 Views

Author

Sabyasachi Bairagi

Updated

13 Mar, 2026

Discussion

Showing page 1 of 1