Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

দোতলায় ধুপ্‌ধাপ্‌, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

দোতলায় ধুপ্‌ধাপ্‌

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


দোতলায় ধুপ্‌ধাপ্‌ হেমবাবু দেয় লাফ,
মা বলেন, একি খেলা ভূতের নাচন নেচে?
নাকি সুরে বেলা হেমা, “চলতে যে পারিনে, মা,
সকালে সর্দি লেগে যেমনি উঠেছি হেঁচে
অমনি যে খচ্‌ করে পা আমার মচ্‌কেছে।’
0 Comments
104 Views

Author

Sabyasachi Bairagi

Updated

20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1