Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
দু-কানে ফুটিয়ে দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
দু-কানে ফুটিয়ে দিয়ে
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া
দু-কানে ফুটিয়ে দিয়ে
কাঁকড়ার দাঁড়া
বর বলে, “কান দুটো
ধীরে ধীরে নাড়া।’
বউ দেখে আয়নায়,
জাপানে কি চায়নায়
হাজার হাজার আছে
মেছনীর পাড়া–
কোথাও ঘটেনি কানে
এত বড়ো ফাঁড়া।
Author
Sabyasachi Bairagi
Updated
12 Jun, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !