Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

থাকে সে কাহালগাঁয়, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

থাকে সে কাহালগাঁয়

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


থাকে সে কাহালগাঁয়;
কলুটোলা আফিসে
রোজ আসে দশটায়
এক্কায় চাপি সে।
ঠিক যেই মোড়ে এসে
লাগাম গিয়েছে ফেঁসে,
দেরি হয়ে গেল ব’লে
ভয়ে মরে কাঁপি সে–
ঘোড়াটার লেজ ধ’রে
করে দাপাদাপি সে।
0 Comments
211 Views

Author

Sabyasachi Bairagi

Updated

18 Mar, 2026

Discussion

Showing page 1 of 1