Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

জান তুমি রাত্তিরে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

জান তুমি রাত্তিরে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


জান তুমি, রাত্তিরে
নাই মোর সাথি আর–
ছোটোবউ, জেগে থেকো,
হাতে রেখো হাতিয়ার।
যদি করে ডাকাতি,
পারিনে যে তাকাতেই,
আছে এক ভাঙা বেত
আছে ছেঁড়া ছাতি আর।
ভাঙতে চায় না ঘুম,
তা না হলে দুমাদুম্‌
লাগাতেম কিল ঘুষি
চালাতেম লাথি আর।
0 Comments
105 Views

Author

Sabyasachi Bairagi

Updated

30 May, 2026

Discussion

Showing page 1 of 1