Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
চুম্বন, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
চুম্বন
- রবীন্দ্রনাথ ঠাকুর
অধরের কানে যেন অধরের ভাষা,
দোঁহার হৃদয় যেন দোঁহে পান করে-
গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা
তীর্থযাত্রা করিয়াছে অধরসংগমে।
দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে
ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে।
ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে-
দেহের সীমায় আসি দুজনের দেখা।
প্রেম লিখিতেছে গান কোমল আখরে-
অধরেতে থরে থরে চুম্বনের খেলা।
দুখানি অধর হতে কুসুমচয়ম-
মালিকা গাঁথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে !
দুটি অধরের এই মধুর মিলন
দুইটি হাসির রাঙা বাসরশয়ন।
Author
Sabyasachi Bairagi
Updated
20 Apr, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !