Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

চলার পথের যত বাধা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

চলার পথের যত বাধা

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


চলার পথের যত বাধা
পথবিপথের যত ধাঁধা
পদে পদে ফিরে ফিরে মারে,
পথের বীণার তারে তারে
তারি টানে সুর হয় বাঁধা।
রচে যদি দুঃখের ছন্দ
দুঃখের-অতীত আনন্দ
তবেই রাগিণী হবে সাধা।
0 Comments
167 Views

Author

Sabyasachi Bairagi

Updated

04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1