Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
গুপ্তিপাড়ায় জন্ম তাহার, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
গুপ্তিপাড়ায় জন্ম তাহার
- রবীন্দ্রনাথ ঠাকুর
গুপ্তিপাড়ায় জন্ম তাহার;
নিন্দাবাদের দংশনে
অভিমানে মরতে গেল
মোগলসরাই জংসনে।
কাছা কোঁচা ঘুচিয়ে গুপি
ধরল ইজের, পরল টুপি,
দু হাত দিয়ে লেগে গেল
কোফ্তা-কাবাব-ধ্বংসনে।
গুরুপুত্র সঙ্গে ছিল–
বললে তারে, “অংশ নে।’
Author
Sabyasachi Bairagi
Updated
20 Apr, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !