Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

গাড়িতে মদের পিপে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

গাড়িতে মদের পিপে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


গাড়িতে মদের পিপে ছিল তেরো-চোদ্দো,
এঞ্জিনে জল দিতে দিল ভুলে মদ্য।
চাকাগুলো ধেয়ে করে ধানখেত-ধ্বংসন,
বাঁশি ডাকে কেঁদে কেঁদে “কোথা কানু জংশন’–
ট্রেন করে মাতলামি নেহাত অবোধ্য,
সাবধান করে দিতে কবি লেখে পদ্য।
0 Comments
104 Views

Author

Sabyasachi Bairagi

Updated

16 Mar, 2026

Discussion

Showing page 1 of 1