Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

খুদিরাম ক’সে টান, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

খুদিরাম ক’সে টান

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


খুদিরাম ক’সে টান
দিল থেলো হুঁকোতে–
গেল সারবান কিছু
অন্তরে ঢুকোতে।
অবশেষে হাঁড়ি শেষ করি রসগোল্লার
রোদে বসে খুদুবাবু গান ধরে মোল্লার;
বলে, “এতখানি রস
দেহ থেকে চুকোতে
হবে তাকে ধোঁয়া দিয়ে
সাত দিন শুকোতে।’
0 Comments
146 Views

Author

Sabyasachi Bairagi

Updated

20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1