Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির
পাঁচ বোন থাকে কাল্‌নায়,
শাড়িগুলো তারা উনুনে বিছায়,
হাঁড়িগুলো রাখে আল্‌নায়।
কোনো দোষ পাছে ধরে নিন্দুকে
নিজে থাকে তারা লোহাসিন্দুকে,
টাকাকড়িগুলো হাওয়া খাবে ব’লে
রেখে দেয় খোলা জাল্‌নায়–
নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে,
চুন দেয় তারা ডাল্‌নায়।
0 Comments
110 Views

Author

Sabyasachi Bairagi

Updated

22 Apr, 2026

Discussion

Showing page 1 of 1