Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

কো তুঁহু বোলবি মোয়, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কো তুঁহু বোলবি মোয়

- রবীন্দ্রনাথ ঠাকুর


কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন ,
আঁখউপর তুঁহু রচলহি আসন ,
অরুণ নয়ন তব মরমসঙে মম
      নিমিখ ন অন্তর হোয় ।
      কো তুঁহু বোলবি মোয় !
  
হৃদয়কমল তব চরণে টলমল ,
নয়নযুগল মম উছলে ছলছল ,
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
      চাহে মিলাইতে তোয় ।
      কো তুঁহু বোলবি মোয় !
  
বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে ,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে ,
আকুল কাকলি ভুবন ভরল রে ,
      উতল প্রাণ উতরোয় ।
      কো তুঁহু বোলবি মোয় !
  
হেরি হাসি তব মধুঋতু ধাওল ,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল ,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল ,
      চরণকমলযুগ ছোঁয় ।
      কো তুহু বোলবি মোয় !
  
গোপবধূজন বিকশিতযৌবন ,
পুলকিত যমুনা , মুকুলিত উপবন ,
নীলনীর'পর ধীর সমীরণ ,
      পলকে প্রাণমন খোয়
      কো তুঁহু বোলবি মোয় !
তৃষিত আঁখি , তব মুখ'পর বিহরই ,
মধুর পরশ তব রাধা শিহরই ,
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই
      পদতলে অপনা থোয় ।
      কো তুঁহু বোলবি মোয় !
  
কো তুঁহু কো তুঁহু সব জন পুছয়ি ,
অনুদিন সঘন নয়নজল মুছয়ি ,
যাচে ভানু , সব সংশয় ঘুচয়ি ,
      জনম চরণ'পর গোয় ।
      কো তুঁহু বোলবি মোয় !
0 Comments
92 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1