Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

কেন মার’ সিঁধ-কাটা ধূর্তে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কেন মার’ সিঁধ-কাটা ধূর্তে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


কেন মার’ সিঁধ-কাটা ধূর্তে।
কাজ ওর দেয়ালটা খুঁড়তে।
তোমার পকেটটাকে করেছ কি ডোবা হে–
চিরদিন বহমান অর্থের প্রবাহে
বাধা দেবে অপরের পকেটটি পূরতে?
আর, যত নীতিকথা সে তো ওর চেনা না–
ওর কাছে অর্থনীতিটা নয় জেনানা;
বন্ধ ধনেরে তাই দেয় সদা ঘুরতে,
হেথা হতে হোথা তারে চালায় মুহূর্তে।
0 Comments
90 Views

Author

Sabyasachi Bairagi

Updated

17 Mar, 2026

Discussion

Showing page 1 of 1