Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

কন্‌কনে শীত তাই, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কন্‌কনে শীত তাই

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


কন্‌কনে শীত তাই
চাই তার দস্তানা;
বাজার ঘুরিয়ে দেখে,
জিনিসটা সস্তা না।
কম দামে কিনে মোজা
বাড়ি ফিরে গেল সোজা–
কিছুতে ঢোকে না হাতে,
তাই শেষে পস্তানা।
0 Comments
98 Views

Author

Sabyasachi Bairagi

Updated

20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1