Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

কনের পণের আশে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কনের পণের আশে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


কনের পণের আশে
চাকরি সে ত্যেজেছে।
বারবার আয়নাতে
মুখখানি মেজেছে।
হেনকালে বিনা কোনো কসুরে
যম এসে ঘা দিয়েছে শ্বশুরে,
কনেও বাঁকালো মুখ–
বুকে তাই বেজেছে।
বরবেশ ছেড়ে হীরু
দরবেশ সেজেছে।
0 Comments
146 Views

Author

Sabyasachi Bairagi

Updated

22 Apr, 2026

Discussion

Showing page 1 of 1