Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
একটা খোঁড়া ঘোড়ার পরে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
একটা খোঁড়া ঘোড়ার পরে
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া
একটা খোঁড়া ঘোড়ার ‘পরে
চড়েছিল চাটুর্জে,পড়ে গিয়ে কী দশা তার
হয়েছিল হাঁটুর যে!
বলে কেঁদে, “ব্রাহ্মণেরে
বইতে ঘোড়া পারল না যে
সইত তাও, মরি আমি
তার থেকে এই অধিক লাজে–
লোকের মুখের ঠাট্টা যত
বইতে হবে টাটুর যে!’
Author
Sabyasachi Bairagi
Updated
05 Jun, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !