Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

এই মলিন বস্ত্র ছাড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

এই মলিন বস্ত্র ছাড়তে হবে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি


এই মলিন বস্ত্র ছাড়তে হবে
হবে গো এইবার–
আমার এই মলিন অহংকার।
দিনের কাজে ধুলা লাগি
অনেক দাগে হল দাগি,
এমনি তপ্ত হয়ে আছে
সহ্য করা ভার।
আমার এই মলিন অহংকার।

এখন তো কাজ সাঙ্গ হল
দিনের অবসানে,
হল রে তাঁর আসার সময়
আশা এল প্রাণে।
স্নান করে আয় এখন তবে
প্রেমের বসন পরতে হবে,
সন্ধ্যাবনের কুসুম তুলে
গাঁথতে হবে হার।
ওরে আয় সময় নেই যে আর।

১৯ আশ্বিন, ১৩১৬
0 Comments
100 Views

Author

Sabyasachi Bairagi

Updated

30 May, 2026

Discussion

Showing page 1 of 1