Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
এ দ্যুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
এ দ্যুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: আরোগ্য
এ দ্যুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি–
অন্তরে নিয়েছি আমি তুলি
এই মহামন্ত্রখানি,
চরিতার্থ জীবনের বাণী।
দিনে দিনে পেয়েছিনু সত্যের যা-কিছু উপহার
মধুরসে ক্ষয় নাই তার।
তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে–
সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে।
শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর
ব’লে যাব তোমার ধূলির
তিলক পরেছি ভালে,
দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে।
সত্যের আনন্দরূপ এ ধূলিতে নিয়েছে মুরতি,
এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি।
Author
Sabyasachi Bairagi
Updated
22 Apr, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !