Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

ইয়ারিং ছিল তার দু কানেই, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

ইয়ারিং ছিল তার দু কানেই

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


ইয়ারিং ছিল তার দু কানেই।
গেল যবে স্যাকরার দোকানেই
মনে প’ল, গয়না তো চাওয়া যায়,
আরেকটা কান কোথা পাওয়া যায়–
সে কথাটা নোটবুকে টোকা নেই!
মাসি বলে, “তোর মত বোকা নেই।’
0 Comments
98 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1