Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

আসা-যাওয়ার পথ চলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

আসা-যাওয়ার পথ চলেছে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


আসা-যাওয়ার পথ চলেছে
উদয় হতে অস্তাচলে,
কেঁদে হেসে নানান বেশে
পথিক চলে দলে দলে।
নামের চিহ্ন রাখিতে চায়
এই ধরণীর ধুলা জুড়ে,
দিন না যেতেই রেখা তাহার
ধুলার সাথে যায় যে উড়ে।
0 Comments
152 Views

Author

Sabyasachi Bairagi

Updated

05 Jun, 2026

Discussion

Showing page 1 of 1