Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ
- রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশি রই আপন মনে- বাতাস বহে সুমন্দ।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ।।
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
শিলাইদহ, ১৭ চৈত্র ১৩১৮
Author
Sabyasachi Bairagi
Updated
06 Mar, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !