Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

হাজারিবাগের ঝোপে হাজারটা হাই, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

হাজারিবাগের ঝোপে হাজারটা হাই

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: খাপছাড়া


হাজারিবাগের ঝোপে হাজারটা হাই
তুলেছিল হাজারটা বাঘে,
ময়মন্‌সিংহের মাসতুত ভাই
গর্জি উঠিল তাই রাগে।
খেঁকশেয়ালের দল শেয়ালদহর
হাঁচি শুনে হেসে মরে অষ্টপ্রহর,
হাতিবাগানের হাতি ছাড়িয়া শহর
ভাগলপুরের দিকে ভাগে–
গিরিডির গিরগিটি মস্ত-বহর
পথ দেখাইয়া চলে আগে।
মহিশূরে মহিষটা খায় অড়হর–
খামকাই তেড়ে গিয়ে লাগে।
0 Comments
93 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1