Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

সংসারেতে দারুণ ব্যথা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

সংসারেতে দারুণ ব্যথা

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


সংসারেতে দারুণ ব্যথা
লাগায় যখন প্রাণে
"আমি যে নাই" এই কথাটাই
মনটা যেন জানে।
যে আছে সে সকল কালের,
এ কাল হতে ভিন্ন—
তাহার গায়ে লাগে না তো
কোনো ক্ষতের চিহ্ন।
0 Comments
102 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1