Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

যা রাখি আমার তরে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

যা রাখি আমার তরে

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


যা রাখি আমার তরে
মিছে তারে রাখি,
আমিও রব না যবে
সেও হবে ফাঁকি।
যা রাখি সবার তরে
সেই শুধু রবে—
মোর সাথে ডোবে না সে,
রাখে তারে সবে।
0 Comments
142 Views

Author

Sabyasachi Bairagi

Updated

15 Mar, 2026

Discussion

Showing page 1 of 1