Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

মিছে ডাক'–মন বলে, আজ না, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

মিছে ডাক'–মন বলে, আজ না

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


মিছে ডাক'–মন বলে, আজ না—
গেল উৎসবরাতি,
ম্লান হয়ে এল বাতি,
বাজিল বিসর্জন-বাজনা।
সংসারে যা দেবার
মিটিয়ে দিমু এবার,
চুকিয়ে দিয়েছি তার খাজনা।
শেষ আলো, শেষ গান,
জগতের শেষ দান
নিয়ে যাব—আজ কোনো কাজ না।
বাজিল বিসর্জন-বাজনা।
0 Comments
93 Views

Author

Sabyasachi Bairagi

Updated

13 Mar, 2026

Discussion

Showing page 1 of 1