Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

ভক্তিভাজন, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

ভক্তিভাজন

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: কণিকা


রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম,
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি,
মূর্তি ভাবে আমি দেব—হাসে অন্তর্যামী।
0 Comments
97 Views

Author

Sabyasachi Bairagi

Updated

11 Mar, 2026

Discussion

Showing page 1 of 1