Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: প্রান্তিক


নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,
শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস—
বিদায় নেবার আগে তাই
ডাক দিয়ে যাই
দানবের সাথে যারা সংগ্রামের তরে
প্রস্তুত হতেছে ঘরে ঘরে।
0 Comments
246 Views

Author

Sabyasachi Bairagi

Updated

13 Mar, 2026

Discussion

Showing page 1 of 1