Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
ধরণীর খেলা খুঁজে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
ধরণীর খেলা খুঁজে
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ
ধরণীর খেলা খুঁজে
শিশু শুকতারা
তিমিররজনীতীরে
এল পথহারা।
উষা তারে ডাক দিয়ে
ফিরে নিয়ে যায়,
আলোকের ধন বুঝি
আলোকে মিলায়।
Author
Sabyasachi Bairagi
Updated
16 Mar, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !