Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি একটি ফুলের মতো মণি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

তুমি একটি ফুলের মতো মণি

- রবীন্দ্রনাথ ঠাকুর - অনুবাদ: Heinrich Hein


তুমি একটি ফুলের মতো মণি
এম্‌নি মিষ্টি, এম্‌নি সুন্দর!
মুখের পানে তাকাই যখনি
ব্যথায় কেন কাঁদায় অন্তর!
শিরে তোমার হস্ত দুটি রাখি
পড়ি এই আশীষ মন্তর,
বিধি তোরে রাখুন চিরকাল
এমনি মিষ্টি, এম্‌নি সুন্দর!
0 Comments
118 Views

Author

Sabyasachi Bairagi

Updated

13 Mar, 2026

Discussion

Showing page 1 of 1