Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

কৃপণা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কৃপণা

- রবীন্দ্রনাথ ঠাকুর


এসেছিনু দ্বারে ঘনবর্ষণ রাতে,
প্রদীপ নিবালে কেন অঞ্চলাঘাতে।
কালো ছায়াখানি মনে পড়ে গেল আঁকা,
বিমুখ মুখের ছবি অন্তরে ঢাকা,
কলঙ্করেখা যেন
চিরদিন চাঁদ বহি চলে সাথে সাথে।

কেন বাধা হল দিতে মাধুরীর কণা
হায় হায়, হে কৃপণ্য।
তব যৌবন-মাঝে
লাবণ্য বিরাজে,
লিপিখানি তার নিয়ে এসে তবু
কেন যে দিলে না হাতে।
0 Comments
175 Views

Author

Sabyasachi Bairagi

Updated

17 Mar, 2026

Discussion

Showing page 1 of 1