Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

উৎসর্গ (আরোগ্য), রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

উৎসর্গ (আরোগ্য

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: আরোগ্য


কল্যাণীয় শ্রীসুরেন্দ্রনাথ কর

বহু লোক এসেছিল জীবনের প্রথম প্রভাতে —
কেহ বা খেলার সাথী, কেহ কৌতূহলী,
কেহ কাজে সঙ্গ দিতে, কেহ দিতে বাধা।
আজ যারা কাছে আছ এ নিঃস্ব প্রহরে,
পরিশ্রান্ত প্রদোষের অবসন্ন নিস্তেজ আলোয়
তোমরা আপন দীপ আনিয়াছ হাতে,
খেয়া ছাড়িবার আগে তীরের বিদায়স্পর্শ দিতে।
তোমরা পথিকবন্ধু,
যেমন রাত্রির তারা
অন্ধকারে লুপ্তপথ যাত্রীর শেষের ক্লিষ্ট ক্ষণে।
0 Comments
244 Views

Author

Sabyasachi Bairagi

Updated

11 Mar, 2026

Discussion

Showing page 1 of 1