Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

অস্ফুট ও পরিস্ফুট, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

অস্ফুট ও পরিস্ফুট

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: কণিকা


ঘটিজল বলে, ওগো মহাপারাবার,
আমি স্বচ্ছ সমুজ্জ্বল, তুমি অন্ধকার।
ক্ষুদ্র সত্য বলে, মোর পরিষ্কার কথা,
মহাসত্য তোমার মহান্‌ নীরবতা।
0 Comments
175 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1