Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ফ্লিপ-ফ্লপ এবং রেজিস্টার

রেজিস্টার (Register) কি এবং কত প্রকার আলোচনা কর।

রেজিস্টার (Register): মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত অসংখ ফ্লিপ-ফ্লপ দ্বারা তৈরি উচ্চ গতি সম্পন্ন মেমোরি হল রেজিস্টার। একটি n বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা n বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।

রেজিস্টারের প্রকারভেদ (Kinds of Register):
গঠন অনুসারে রেজিস্টার বিভিন্ন প্রকার: যথা-
1. শিফট রেজিস্টার (Sift Register)
2. প্যারালাল লোড রেজিস্টার (Parallel Load Register)


কাজের প্রকৃতিভেদে রেজিস্টার প্রধানত দুই প্রকার। যথা-
1. সাধারণ ব্যবহারের রেজিস্চার ( General Purpose Register)
2. বিশেষ ব্যবহারের রেজিস্টার (Special Purpose Register)

বিশেষ ব্যবহারের রেজিস্টার নয় প্রকার। যথা-
1. প্রোগ্রাম কাউন্টার (Program Counter)
2. ইনস্ট্রাকশন রেজিস্টার (Instruction Register)
3. ইনডেক্স রেজিস্টার (Index Register)
4. ইনপুট ও আউটপুট রেজিস্টার (Input and Output Register)
5. মেমোরি অ্যাড্রেস রেজিস্টার (Memory Address Register)
6. মেমোরি বাফার রেজিস্চার (Memory Buffer Register)
7. ফ্ল্যাগ রেজিস্টার (Flag Register)
8. অ্যাকুমুলেটর রেজিস্টার (Accumulator Register)
9. স্ট্যাক পয়েন্টার রেজিস্টার (Stack Pointer Register)
0
0
728
Written by Editorial Team 04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1