মাল্টিভাইব্রেটর এবং ফ্লিপ-ফ্লপ (Flip-Flop) কী?
মাল্টিভাইব্রেটর (Multivibrator):
একটি অবস্থা সক্রিয় এবং অন্য অবস্থা নিষ্ক্রিয় এমন দুই অবস্থার ইলেকট্রনিক প্রবাহ ব্যবস্থাকে মাল্টিভাইব্রেটর বলা হয়। মাল্টিভাইব্রেটর বিভিন্ন ধরনের হয়ে থাকে এর মধ্যে স্থায়ী মাল্টিভাইব্রেটরকে ফ্লিপ-ফ্লপ বলা হয়।
ফ্লিপ-ফ্লপ (Flip-Flop):
ফ্লিপ-ফ্লপ লজিক গেইট দ্বারা তৈরী এক ধরনের মেমোরি উপাদান যা একটি বাইনারি বিট ০ অথবা ১ সংরক্ষণ করতে পারে।
ফ্লিপ-ফ্লপে দুইটি অবস্থার (০,১ অথবা ১,০) যেকোন একটি অবস্থায় থাকতে পারে। একটি অবস্থায় থাকা কালে তড়িৎপ্রবাহ (Trigger) করলে দ্বিতীয় অবস্থায় প্রবেশ করে। ফ্লিপ-ফ্লপ এভাবে একটি বিটকে সংরক্ষণ করে থাকে। একে ল্যাচ (Latch) বা বাইস্ট্যাবল মাল্টিভাইব্রেটরও (Bistable Multivibrator) বলা হয়।
ফ্লিপ-ফ্লপ বিভিন্ন প্রকার হতে পারে। যথা-
1. SR ফ্লিপ-ফ্লপ
2. JKফ্লিপ-ফ্লপ
3. D ফ্লিপ-ফ্লপ
4. T ফ্লিপ-ফ্লপ

Written by
Editorial Team
•
14 Mar, 2026