Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / কম্পিউটার কোডিং

কম্পিউটার কোডিং (Computer Coding) কী? বিভিন্ন প্রকার কোডিং এর বর্ণনা কর।

কোড (Code): কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট (০ বা ১) রূপান্তর করে অর্থাৎ বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই আদ্বিতীয় সংকেতকে কোড বলে। নিম্নে কতগুলো বহুল ব্যবহৃত কোডের নাম দেয়া হল:

  1. অকটাল কোড (Octal Code),
  2. হেক্সাডেসিমেল কোড (Hexadecimal Code),
  3. বিসিডি কোড (BCD Code),
  4. আলফানিউমেরিক কোড (Alphanumeric Code),
  5. অ্যাসকি কোড (ASCII Code),
  6. ইবিসিডিআইসি কোড (EBCDIC Code) এবং
  7. ইউনিকোড (Unicode)


1. অকটাল কোড (Octal Code): অকটাল কোড হল তিন বিটের বাইনারি কোড অর্থাৎ ৩ বিট বিশিষ্ট বাইনারি কোডকে অকটাল কোড বলে।
যেমনঃ (১২)১০ এর বাইনারি = (১১০০)২ কিন্তু (১২)১০ এর অকটাল কোড (Octal Code) = (০০১ ০১০)২

২. হেক্সাডেসিমেল কোড (Hexadecimal Code): হেক্সাডেসিমেল কোড হল চার বিটের বাইনারি কোড অর্থাৎ ৪ বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলে।
যেমনঃ (৩৪)১০ এর বাইনারি = (১০০০১০)২ কিন্তু (৩৪)১০ এর হেক্সাডেসিমেল কোড (Hexadecimal Code) = (০০১১ ০১০০)২

৩. বিসিডি কোড (BCD Code): BCD এর পূর্ণ অর্থ হল Binary Coded Decimal। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য বিসিডি কোড ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকার বিসিডি কোড আছে।
যেমন:
বিসিডি ৮৪২১ কোড,
বিসিডি ৭৪২১ কোড,
বিসিডি ৫৪২১ কোড,
বিসিডি ২৪২১ কোড ইত্যাদি।

যেমনঃ (১৭)১০ এর বাইনারি = (১০০০১)২ কিন্তু (১৭)১০ এর বিসিডি কোড (BCD Code) = (০০০১ ০১১১)২

৪. আলফানিউমেরিক কোড (Alphanumeric Code): বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ (+,-,×,÷) আরও কতগুলো বিশেষ চিহ্নর (!, @, #, $, %, &) জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলে।

কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড হল:
অ্যাসকি কোড (ASCII Code),
ইবিসিডিআইসি কোড (EBCDIC Code),
ইউনিকোড (Unicode)

৫. আসকি কোড (ASCII Code): আসকি কোডের পূর্ণ অর্থ হচ্ছে American Standard Code for Information Interchange। এটি একটি বহুল প্রচলিত ৭ বিটের কোড। যার বাম দিকে তিনটি জোন এবং ডানদিকে চারটি সংখ্যা সূচক বিট হিসেবে ধরা হয়। তবে একেবারে বামে একটি প্যারিটি বিট যোগ করে ৮ বিট আসকি কোডে রূপান্তর করা যায়। ১৯৬৫ সালে রবার্ট বিমার ৭ বিটের আসকি কোড উদ্ভাবন করেন।

বিদ্র. ৭ বিটের কোডের মাধ্যমে ২৭ বা ১২৮টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অনুরূপ ভাবে ৮ বিটের কোডের মাধ্যমে ২৮ বা ২৫৬টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

৬. ইবিসিডিআইসি কোড (EBCDIC Code): ইবিসিডিআইসি কোডের পূর্ণ অর্থ হল Extended Binary Coded Decimal Information Code। এটি একটি ৮বিটের কোড।

যেমন: এই কোডে ০ থেকে ৯ অঙ্কের জন্য ১১১১, A থেকে Z বর্ণের জন্য ১১০০, ১১০১ ও ১১১০ এবং বিশেষ চিহ্নের জন্য ০১০০, ০১০১, ০১১০, ও ০১১১ জোন বিট হিসেবে ব্যবহার করা হয়।

৭. ইউনিকোড (Unicode): বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোড ভুক্ত করার জন্য ১৬ বিটের যে কোড তৈরি করেছেন তাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড এর পূর্ণ অর্থ Universal Code বা সার্বজনীন কোড। ইউনিকোডের মাধ্যমে ২১৬ = ৬৫৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ১৯৯১ সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন ওবং Xerox Corporation এর একদল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন।
0
0
496
Written by Editorial Team 06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1