Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা

সংখ্যা পদ্ধতির প্রকারভেদ (Classification of Number System) আলোচনা কর।

উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দু’প্রকার। যথা-
১। নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি (Non-Positional Numbering System)
২। পজিশনাল সংখ্যা পদ্ধতি (Positional Numbering System) এবং

নন-পজিশনাল সংখ্যা পদ্ধতিঃ যে সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কোন স্থানীয় মান নেই শুধুমাত্র তার নিজস্ব মান থাকে তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।
উদাহরণঃ হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি।

পজিশনাল সংখ্যা পদ্ধতিঃ যে সংখ্যা পদ্ধতিতে উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা বেস বা ভিত এবং ইহার স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।
উদাহরণঃ বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি।
0
0
149
Written by Editorial Team 26 May, 2026

Discussion

Showing page 1 of 1