Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা

বেজ (Base) বা ভিত, স্থানীয় মান কী?

বেজ বা ভিতঃ কোন সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ঐ সংখ্যা পদ্ধতির বেস বা
ভিত্তি বলে।
যেমনঃ বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ- ২, অক্টাল- ৮, দশমিক- ১০, হেক্সাডেসিমেল- ১৬।

ক্রমিক সংখ্যা পদ্ধতি বেস বা ভিত মৌলিক অঙ্ক বা চিহ্ন
১ বাইনারি (Binary) ২ ০, ১
২ অকট্যাল (Octal) ৮ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭
৩ দশমিক (Decimal) ১০ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯,
৪ হেক্সাডেসিমেল (Hexadecimal) ১৬ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F

স্থানীয় মানঃ কোন সংখ্যার যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অস্থান তাকে স্থানীয় মান বলে।
যেমনঃ ১৫৭০৩ সংখ্যাটির ৫ এর স্থানীয় মান হল ৫×১০০০ = ৫,০০০।
0
0
193
Written by Editorial Team 12 Jun, 2026

Discussion

Showing page 1 of 1