Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা

সংখ্যা পদ্ধতি (Number System), বিট (Bit), বাইট (Byte), শব্দ (Word) কী?

সংখ্যা পদ্ধতিঃ বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়।

বিটঃ ০ এবং ১ এই দুটি মৌলিক চিহ্ন বা প্রতীককে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিট বলা হয়। Binary Digit এর সংক্ষিপ্ত রূপ হল Bit।

বাইটঃ আটটি বিট নিয়ে গঠিত হয় এক বাইট। প্রতি বাইট একটি ক্যারেক্টার বা চিহ্ন বা বর্ণকে নির্দেশ করে। অর্থাৎ 8Bit = 1 Byte.
• ১ বিট = ১ বা ০,
• ৮ বিট = ১ বাইট/ ১ ক্যারেক্টার,
• ১০২৪ বাইট = ১ কিলোবাইট,
• ১০২৪ কিলোবিট = ১ মেগাবাইট,
• ১০২৪ মেগাবিট = ১ গিগাবাইট,
• ১০২৪ গিগাবিট = ১ টেরাবাইট,
• ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট,
• ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট,
• ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট,
• ১০২৪ জেটাবাইট = ১ ইয়োটাবাইট

শব্দঃ কম্পিউটার এক সাথে যতগুলো বাইট নিয়ে কাজ করে তাকে বলা হয় কম্পিউটার শব্দ। অর্থাৎ এক বা একাধিক বাইট নিয়ে গঠিত চিহ্ন সমষ্টিকে শব্দ বলা হয়।
0
0
189
Written by Editorial Team 04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1