Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / নেটওয়ার্ক টপোলজি

নেটওয়ার্ক টপোলজি (Network Topology) কত প্রকার কী কী?

নেটওয়ার্ক টপোলজি (Network Topology): দুই বা ততোধিক কম্পিউটারকে বিশেষ ব্যবস্থায় নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা (Design) এবং ব্যবস্থাপনা তাকে নেটওয়ার্ক টপোলজি (Network Topology) বলে।

নেটওয়ার্ক টপোলজি (Network Topology) প্রধানত দুই প্রকার। যথা-
ক. লজিক্যাল টপোলজি (Logical Topology) এবং
খ. ফিজিক্যাল টপোলজি (Physical Topology)।

ফিজিক্যাল টপোলজি মূলত নিম্নলিখিত ৬ (ছয়) ভাগে ভাগ করা যায়। যথা-
১. বাস টপোলজি (Bus Topology),
২. রিং টপোলজি (Ring Topology),
৩. স্টার টপোলজি (Star Topology),
৪. ট্রি টপোলজি (Tree Topology),
৫. হাইব্রিড টপোলজি (Hybrid Topology) এবং
৬. মেশ টপোলজি (Mesh Topology)।

১. বাস টপোলজি (Bus Topology): যে টপোলজিতে ওয়ার্কস্টেশনগুলো একটি মূল বা ব্যাকবোন (Backbone) লাইনের সাথে সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।

২. রিং টপোলজি (Ring Topology): যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে।

৩. স্টার টপোলজি (Star Topology): যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলে।

৪. ট্রি টপোলজি (Tree Topology): যে টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে ট্রি টপোলজি বলে।

৫. হাইব্রিড টপোলজি (Hybrid Topology): যে টপোলজি বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত তাকে হাইব্রিড টপোলজি বলে।

৬. মেশ টপোলজি (Mesh Topology)ঃ যে টপোলজিতে পিসিসমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাকে মেশ টপোলজি বলে।
0
0
304
Written by Editorial Team 20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1