Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / নেটওয়ার্ক

Modem কী? এর কাজ বর্ণনা কর।

মডেম (Modem): Modulation শব্দের ‘Mo’ এবং Demodulation শব্দের ‘Dem’ নিয়ে ‘Modem’ শব্দটি গঠিত হয়েছে। অর্থাৎ যে যন্ত্রে সাহায্যে ইনফরমেশন (Information) এনালগ সিগনাল (Analog Signal) হতে ডিজিটাল সিগনালে (Digital Signal) এবং আবার তা ডিজিটাল সিগনাল হতে এনালগ সিগনালে রূপান্তরিত করে তাকে মডেম (Modem) বলে।

মডেম (Modem) ২ (দুই) প্রকার। যথা-
ক. ইন্টারনাল মডেম (Internal Modem): ইন্টারনাল মডেম মূলত একটি কার্ড বিশেষ। এই কার্ড পিসির মাদারবোর্ডের এক্সপানশান স্লটে লাগানো থাকে।
খ. এক্সটারনাল মডেম (External Modem): যে মডেম ক্যাবলের সাহায্যে কম্পিউটারের কমিউনিকেশন পোর্টের সাথে বাইরের দিক থেকে সংযুক্ত করা হয় তাকে এক্সটারনাল মডেম বলা হয়।

মডেমের কাজ/ ব্যবহার (Function/ Uses of Modem): কম্পিউটার হতে আগত তথ্যকে মডেম ডিজিটাল বিট হতে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে। এই কাজটিকে মডুলেশন বলে। আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কাজকে ডিমডুলেশন বলে।
0
0
614
Written by Editorial Team 04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1