নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের ধরনের ভিত্তিতে নেটওয়ার্ককে শ্রেণিবিভাগ
নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের ধরনের ভিত্তিতে নেটওয়ার্ককে শ্রেণিবিভাগ: নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের ধরনের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে ৩ (তিন) ভাগে ভাগ করা যায়। যথা-
1. সেন্ট্রালাইজড নেটওয়ার্ক(Centralized Network),
2. ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক (Distributed Network) এবং
3. হাইব্রিড নেটওয়ার্ক(Hybrid Network)
1. সেন্ট্রালাইজড নেটওয়ার্ক (Centralized Network): যে নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয় তাকে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক বলে। হোস্ট হিসাবে সাধারণত মেইনফ্রেম বা অন্য কোন শক্তিশালী সার্ভার কম্পিউটার ব্যবহৃত হয়। টার্মিনাল হলো এক ধরনের হার্ডওয়্যার যা কীবোর্ড ও মনিটর নিয়ে গঠিত।
টার্মিনাল ২ (দুই) ধরনের হয়। যথা-
ক. ডাম্ব টার্মিনাল (Dumb Terminal): ডাম্ব টার্মিনালে কোন মেমরি ও স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা নেই।
খ. ইন্টিলিজেন্ট টার্মিনাল (Intelligent Terminal): ইন্টিলিজেন্ট টার্মিনালে সীমিত মেমরি, স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা থাকে।
2. ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক (Distributed Network): পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্কস্টেশন, বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্ককে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বলে। এ ধরনের কম্পিউটার সার্ভারের সাথে যুক্ত হয়ে সার্ভার কম্পিউটারের সার্ভিসও গ্রহণ করতে পারে।
3. হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network): সেন্ট্রালাইজড নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক যুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে।

Written by
Editorial Team
•
06 Mar, 2026