মোবাইল যোগাযোগ প্রযুক্তি (Mobile Communications Technology)
মোবাইল যোগাযোগ প্রযুক্তি (Mobile Communications Technology): এক বা একাধিক চলনশীল ডিভাইসের মধ্য ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ক্যাবল ছাড়াই যোগাযোগ করার নেটওয়ার্ক হল মোবাইল যোগাযোগ প্রযুক্তি।
বৈশিষ্ট্য (Characteristics):
১. মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মোবাইল যোগাযোগ প্রযুক্তি হল GSM/ CDMA.
২. GSM- Global System for Mobile Communications.
৩. CDMA- Code Division Multiple Access.
GSM (Global System for Mobile Communications) এর বৈশিষ্ট্য:
১. GSM এ ব্যান্ডউইথ এর উত্তম সদ্ব্যবহারের জন্য ব্যান্ডউইথকে টাইম স্লটে বিভক্ত করা হয়।
২. এটি অনেক বেশি পরিণত একটি প্রযুক্তি যার ফলে শক্তিশালী ফিচারসহ অনেক বেশি স্থায়ী নেটওয়ার্ক পাওয়া যায়।
৩. ফিক্সড সেল সাইট রেঞ্জ হল সর্বোচ্চ ৩৫ কিলোমিটার যার কারিগরি সীমাবদ্ধতা রয়েছে।
৪. বিশ্বের শতকরা ৮০ ভাগ ব্যবহারকারী GSM স্ট্যান্ডার্ডটি ব্যবহার করে।
৫. GSM এর কলের খরচ CDMA এর চেয়ে বেশি।
৬. আন্তর্জাতিক রোমিং (Roaming) সুবিধা পাওয়া যায়।
৭. CDMA এর তুলনায় GSM হ্যান্ডসেট বেশি শক্তিতে ট্রান্সমিট হয়। ফলে ব্যাটারির আয়ু কম থাকে, টক টাইম ও স্ট্যান্ডবাই টাইম কমে আসে।
৮. বাজারে বৈচিত্র্যপূর্ণ ও বিভিন্ন ব্র্যান্ডর GSM হ্যান্ডসেট পাওয়া যায়।
CDMA (Code Division Multiple Access) এরবৈশিষ্ট্য:
১. CDMA এতে প্রতিটি ব্যবহারকারীর জন্য আলাদাভাবে একটি ইউনিক কোড ও ব্যান্ডউইথ বরাদ্দ করা হয়।
২. CDMA তুলনামূলকভাবে নতুন একটি প্রযুক্তি এবং GSM এর নেটওয়ার্কটি এর মতো ততটা পরিপক্ব নয়।
৩. এর বিস্তৃত স্পেকট্রাম সিগন্যাল অনেক বেশি কভারেজ প্রদান করে।
৪. সীমিত সংখ্যক অপারেটর CDMA প্রযুক্তিটি ব্যবহার করে।
৫. এর কলের খরচ GSM এর চাইতে কম।
৬. আন্তর্জাতিক রোমিং (Roaming) সুবিধা পাওয়া যায় না।
৭. হ্যান্ডসেটগুলো সাধারণত স্বল্প শক্তিতে ট্রান্সমিট হয়। ফলে ব্যাটারির আয়ু বেড়ে যায়, দীর্ঘ টক টাইম ও স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায়।
৮. CDMA সার্ভিসের জন্য বিভিন্ন হ্যান্ডসেট পাওয়া গেলেও এক্ষেত্রে খুব বেশি বৈচিত্র্য নেই।
সিম কার্ড (SIM Card): জিএসম (GSM- Global System for Mobile Communications.) মোবাইল ফোনগুলোর জন্য একটি ক্ষুদ্র মাইক্রোচিপের প্রয়োজন পড়ে যেটিকে সিম (SIM- Subscriber Identity Module) কার্ড বলে।
রোমিং (Roaming): যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়।
জিপিআরএস (GPRS- General Racket Radio Service): এটি প্যাকেট ওরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস যা সাধারণত 2G সেলুলার মোবাইল কম্যুনিকেশন সিস্টেমের ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়।
ইডিজিই (EDGE- Enhanced Data Rates for GSM Evolution): GPRS এর চাইতে উন্নত মোবাইল ফোন প্রযুক্তি হল EDGE । এটি Enhanced GPRS (EGPRS) বা IMT Single Carrier (IMT-SC) কিংবা Enhanced Data Rates for Global Evolution নামেরও পরিচিত। স্ট্যান্ডার্ড GSM নেটওয়ার্কে উন্নত ডেটা ট্রান্সমিশন রেট প্রদান করে EDGE । ২০০৩ সালের শুরুতে GSM নেটওয়ার্কে EDGE কে চালু করা হয়।
Written by
Editorial Team
•
06 Mar, 2026